News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে আন্তঃস্কুল ক্রিকেট সম্পন্ন, জোলাইবাড়িকে হারিয়ে বাইখোড়া সেরা
Image

শান্তিরবাজারে আন্তঃস্কুল ক্রিকেট সম্পন্ন, জোলাইবাড়িকে হারিয়ে বাইখোড়া সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। রোমহর্ষকর ম্যাচ। শেষ পর্যন্ত বাইখোরা স্কুল জয় পায় ৩ রানে। পাশপাশি মহকুমার সেরা স্কুলেরও সম্মান পায় বাইখোরা স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। মঙ্গলবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত খেতাব নির্ণায়ক ম্যাচে বাইখোরা স্কুলের গড়া ১০১ রানের জবাবে জোলাইবাড়ি স্কুল ৯৮ রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য মাঠ হালকা ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ১৫তে। সকালে টসে জয়লাভ করে বাইখোরা স্কুল নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের পক্ষে রূপক বরুয়া ১৭ বল খেলে ১টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, সৈকত পাল২৩ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭,অর্পন মুড়াসিং ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অনুরাগ দেবনাথ ১৩ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে সৌরভ নম:‌ (‌৪/‌১৫) এবং কৃষান রায় (‌৩/‌১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে জোলাইবাড়ি স্কুল নির্ধারিত ১৫ ওভার সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শ্রীজন রায় ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, রাহুল গুহ ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং সৌরভ নম:‌ ৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। বাইখোরা স্কুলের পক্ষে দেবজিৎ সিনহা (‌৩/‌২৫), প্রসেনজিৎ দেবনাথ (‌২/‌১৮) এবং দেব কুমার রিয়াং (‌২/‌২২) সফল বোলার।‌‌‌ ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top