News Flash

  • Home
  • খেলা
  • রেফারি পরীক্ষায় ১৪ জন উত্তীর্ণ
Image

রেফারি পরীক্ষায় ১৪ জন উত্তীর্ণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। ফুটবল রেফারির পরীক্ষায় রাজ্যের ১৪ জন উত্তীর্ণ হয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে ক্যাটাগরি-৪ এবং ক্যাটাগরি-৩ রেফারি পরীক্ষার রাজ্যের ১৪ জন রেফারি উত্তীর্ণ হয়েছেন বলে জানানো হয়েছে। পাশ করা রেফারিরা হলেন প্রিয়জিৎ দেবনাথ, পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ, প্রীতম পাল, অসীম বৈদ্য, সুশান্ত দাস, বিশ্বজিৎ পাল, মিঠুন শিকদার, বিতেন্দ্র রিয়াং, মুকেশ রিয়াং, অমর সিং রিয়াং, সুমন গোপ, বিপ্লব সিংহ, নন্দনারায়ন জমাতিয়া। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দে, উত্তীর্ণ হওয়া সকল রেফারিদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি হেড অফ রেফারি বিশ্বজিৎ সাহা, সিনিয়র সকল রেফারি এবং সংস্থার সকল সদস্যদের পাশাপাশি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করেছেন বলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, পরীক্ষার মাধ্যমে ফুটবল রেফারিরা এ ধরনের ক্যাটেগরি ভিত্তিক উত্তীর্ণ হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল ম্যাচ পরিচালনায় অনেকটা উন্নততর পরিকাঠামো তৈরি হবে বলে ক্রীড়া মহলের প্রত্যাশা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top