News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Kharchi Mela:খার্চি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির পরিদর্শন এলাকার বিধয়কের
Image

Kharchi Mela:খার্চি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির পরিদর্শন এলাকার বিধয়কের

আগরতলা, ৪ জুলাই৷৷ আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব৷ সপ্তাহব্যাপী মেলা ও উৎসবের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ সপ্তাহব্যাপী খার্চি মেলা ও উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার লক্ষ্যে মেলা পরিচালন কমিটি যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷ ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে৷ চতুর্দশ দেবতা বাড়ির মন্দিরের ঘরগুলো রং করে নতুন ভাবে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে৷

বিগত দু’বছর করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে খার্চি মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়নি৷ এবছর করোণার প্রকোপ তেমন বেশি নয়৷ স্বাভাবিক কারণেই এ বছর খার্চি মেলা ও উৎসবকে সর্বাঙ্গীর সুন্দর করার জন্য মেলা কমিটির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে৷ মেলা ও উৎসবকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর সহ মেলা পরিচালন কমিটির কর্মকর্তারা মঙ্গলবার মেলা প্রাঙ্গণ খতিয়ে দেখেছেন৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, এ বছর মেলা ও উৎসবকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় উদ্যোগ নেয়া হয়েছে৷ এবছর মেলায় ব্যাপক সংখ্যার জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের তরফ থেকে যাবতীয় উদ্যোগ ও গ্রহণ করা হয়েছে৷ ঐতিহ্যবাহী মেলা ও উৎসবকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য মেলা কমিটির তরফ থেকে সকল স্তরের শান্তি কামি জনগণের সার্বিক সহযোগিতা আহবান করা হয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top