News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : রাজ্যসভার সদস্য পদে ইস্তফা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার, বিধায়ক পদে শপথ ৮ জুলাই
Image

আপডেট : রাজ্যসভার সদস্য পদে ইস্তফা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার, বিধায়ক পদে শপথ ৮ জুলাই

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : রাজ্যসভার সদস্য পদে আজ ইস্তফা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। আজ তিনি রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দিয়েছেন। আগামী ৮ জুলাই তিনি ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ নেবেন।

সম্প্রতি বিপ্লবকুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংসদ (রাজ্যসভা) ডা. মানিক সাহা নতুন মুখ্যমন্ত্রী হন। উপনির্বাচনে তিনি ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তাই তিনি রাজ্যসভার সদস্য পদে আজ সোমবার ইস্তফা দিয়েছেন।

সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডা. সাহা লিখেছেন, আজ দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে রাজ্যসভার সদস্য পদে আমার ইস্তফাপত্র জমা দিয়েছি। সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সহ সমস্ত দলীয় সহকর্মী ও ত্রিপুরার বিধায়কদের কাছে তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি ত্রিপুরায় রাজ্যসভার একমাত্র আসনে গত ৩১ মার্চ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ৫ এপ্রিল তিনি রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর তিনি গত ১৫ মে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রসঙ্গত, রাজ্যসভার সদস্য পদে ইস্তফা না দেওয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি। তাছাড়া নিয়ম অনুযায়ী, নির্বাচন সমাপ্ত হওয়ার ১৪ দিনের মধ্যেই তাঁকে বিধায়ক পদে শপথ নিতে হবে। আজ তিনি দিল্লি থেকে ফিরবেন বলে সূত্রের খবর।

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানিয়েছেন, আগামী ৮ জুলাই দুপুর বারটায় বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top