ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।লড়াই করলো শেষ মিনিট পর্যন্ত। তারপরও এগিয়ে থেকেও জয় পেলো না গামারিয়া দল। হারলো শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে। ত্রিপুরা পুলিসের বিরুদ্ধে। ত্রিপুরা পুলিস জয় পেলো ২-১ গোলে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন( পিত্রা কামি ক্লাব)। সোমবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাচ যত গড়িয়েছে ততই জমে উঠে। হারলেও প্রথমার্ধে এগিয়ে ছিলো গামারিয়া দল। দ্বিতীয়ার্ধে দমের অভাবে পিছিয়ে পড়ে। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে যায় পুলিস। প্রথমার্ধে গামারিয়া দলের পক্ষে গোলটি করেন কালি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ান পুলিসের ফুটবলাররা। এর সুফলও পায় দল। ত্রিপুরা পুলিসের পক্ষে মতেঞ্জয় রিয়াং এবং জগৎ বন্ধু দেববর্মা গোল করেন। খেলা পরিচালনা করেন পুষ্প সাধন জমাতিয়া। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Pitrakami Prizemoney Football:পিত্রাকামি প্রাইজমানি ফুটবলে গামারিয়াকে হারিয়ে পুলিস জয়ী
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















