News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ জুলাই উত্তর-পূর্বাঞ্চল সফরে আসছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
Image

৫ জুলাই উত্তর-পূর্বাঞ্চল সফরে আসছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

আগরতলা, ৪ জুলাই (হি. স.) : এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু আগামী ৫ জুলাই উত্তর-পূর্বাঞ্চল সফরে আসছেন। ত্রিপুরা দিয়ে তিনি উত্তর-পূর্বাঞ্চলের সফর শুরু করবেন। আগামীকাল দুপুর ২ টায় আগরতলায় এক বিলাসবহুল হোটেলে তিনি ত্রিপুরার বিধায়ক এবং সাংসদদের সাথে দেখা করবেন এবং ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি তিনি বিরোধী দলের বিধায়কদের সাথেও কথা বলার চেষ্টা করবেন এবং তাঁদের কাছেও ভোট চাইবেন। ত্রিপুরা থেকে তিনি গুয়াহাটি যাবেন। এরপর উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যে সফরে যাবেন।

রবিবার হায়দ্রাবাদে বিজেপির কার্যসমিতির বৈঠক শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল , কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, সংগঠন মহামন্ত্রী ও প্রদেশ সভাপতিদের নিয়ে বৈঠকে তাঁর সফরসূচী স্থির হয়েছে। তিনি বিহার থেকে বিশেষ বিমানে আগরতলায় আসবেন।

ত্রিপুরায় বর্তমানে বিজেপির ৩৬ জন, সিপিএমের ১৫ জন, আইপিএফটির ৮ জন এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং বিজেপির ২ জন সাংসদ রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top