News Flash

  • Home
  • দিনের খবর
  • Dead:উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
Image

Dead:উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

হাওড়া,৩ জুলাই (হি. স.): শনিবার থেকেই বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টিপাত । যার জেরে বিভিন্ন এলাকায় জমে গিয়েছে জল । ফের তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের । এই ঘটনায় রবিবার উলুবেড়িয়ায় বিক্ষোভ স্থানীয়দের।

অভিযোগ উঠেছে, শনিবার রাতে উলুবেড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই বাতিস্তম্ভ থেকে বেরিয়ে আসা বিদ্যুতের ছেঁড়া তার সাইকেলের চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে যান এক যুবক । দক্ষিণ গঙ্গারামপুরের কাছে রাস্তার উপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল । তা বুঝতে না পারায় সেখান থেকে যেতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় । মিনিট ২০ পরে স্থানীয়দের উদ্যোগে এলাকার ইলেকট্রিক অফিস থেকে মেন সুইচ বন্ধ করা হয় । যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনায় চরম উত্তপ্ত হয়ে রবিবার বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কে ভুগছে এলাকাবাসী ।

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top