News Flash

  • Home
  • খেলা
  • T20:অমরপুরে টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট গোমতী প্লে সেন্টারের জয়ের হ্যাটট্রিক
Image

T20:অমরপুরে টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট গোমতী প্লে সেন্টারের জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। জয়ের হ্যাট্রিক গোমতী প্লে সেন্টারের। অংশগ্রহণকারী অপর তিন দলের প্রত্যেককে হারিয়ে গোমতী প্লে সেন্টার একদিকে যেমন পয়েন্ট তালিকার শীর্ষে, অপরদিকে ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। প্রথম ম্যাচে আর.সি.সি এবং দ্বিতীয় ম্যাচে বৈশ্যমনি স্পোর্টস সোসাইটিকে হারানোর পর আজ, রবিবার নিজেদের তৃতীয় ম্যাচে গোমতী প্লে সেন্টার হারিয়েছে বয়া-খা-বাকসা ক্লাবকে। অমরপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ গোমতী প্লে সেন্টার ৪৩ রানের ব্যবধানে বয়া-খা-বাকসা ক্লাবকে পরাজিত করেছে। খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে গোমতী প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে গোমতী প্লে সেন্টার ১৪৪ রান সংগ্রহ করে নেয়। দলের ইমান হোসেনের ৪৬ রান এবং দেবোত্তম ঘোষের ৪১ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ইমান ৩৪ বল খেলে দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রান পেয়েছে। অপরদিকে দেবোত্তম ৪১ রান পেয়েছে ২৭ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে। বয়া-খা-বাকসার বোলার বিশ্বজিৎ জমাতিয়া চার উইকেট পেয়েছে ১৪ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে বয়া-খা-বাকসা ৯ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে রবিশঙ্কর জমাতিয়ার ২৪ রান, সমীর জমাতিয়ার ২৩ রান এবং নমেন্দ্র রিয়াংয়ের ২০ রান উল্লেখ করার মতো। গোমতী প্লে সেন্টার-এর অলরাউন্ডার দেবোত্তম ঘোষের বিধ্বংসী বোলিংয়ে বয়া-খা-বাকসা’র ব্যাটার্স-রা তেমন রান সংগ্রহে নৈপুণ্য দেখাতে পারেনি। দেবোত্তম একাই পাঁচটি উইকেট তুলে নেয় ১১ রানের বিনিময়ে। এছাড়া সুব্রত মালাকার পেয়েছে দুটি উইকেট। ব্যাটে-বলে দারুন পারফরমেন্সের সৌজন্যে দেবোত্তম ঘোষ পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। আগামীকাল লীগের শেষ ম্যাচ রয়েছে বৈশ্য মনি স্পোর্টিং সোসাইটি বনাম বয়া-খা-বাকসা ক্লা

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top