News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:কৈলাসহর হাসপাতালে দুই নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তেজনা
Image

Death:কৈলাসহর হাসপাতালে দুই নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ গর্ভবতী এক মহিলা সহ দুই নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের ভিতরে এক ভয়ংকর পরিবেশ তৈরী হয়৷ এমনকি স্বাস্থ্য কর্মীদের মারধর করার জন্য উদ্যত হয় মৃতার পরিবারের আত্মীয় স্বজনরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী ঘটনাস্থলে আসে৷ 

ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা নগরের বাসিন্দা দীপঙ্কর মালাকারের স্ত্রী সাথী দেব মালাকারকে গর্ভবতী অবস্থায় কিছুদিন ধরেই প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন৷ গতকাল ছিল সাধের অনুষ্ঠান৷ দুপুরে খাওয়া দাওয়ার পরেই ওই মহিলার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে বিকাল প্রায় চারটা নাগাদ উনকোটি জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিলো৷ রাতে তার অবস্থা জটিল হতে থাকলে খবর দেওয়া হয় ডাক্তার চিরঞ্জীব দেবকে৷ ডাক্তার আসতে আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা৷ সাথে সাথে তিনি রোগীকে প্রসূতি বিভাগে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত মহিলার দুই জমজ মৃত সন্তান প্রসব করান৷ 

এই ঘটনার খবর পেয়ে মৃতার আত্মীয়-স্বজনরা হইচই শুরু করেন হাসপাতালের প্রসূতি বিভাগের ভিতরেই৷ ঘটনার খবর পেয়ে ইন্দিরা নগর এলাকার যুবকরা এলে পরিস্থিতি আরো ভয়ংকর আকার ধারণ করে৷ রোগীর আত্মীয়রা জানায় মৃতার অবস্থা যদি এতই খারাপ হত তাহলে ডাক্তার বাবু বলেননি কেন৷ পাশেই রয়েছে বেসরকারি হাসপাতাল৷ সেখানে রয়েছে উন্নতমানের আইসিইউ পরিষেবা৷ এদিকে ডিউটিরত নার্সরা সঠিক পরিষেবা প্রদান করেনি বলেই অভিযোগ তুলেছেন মৃতার পরিজনেরা৷ এদিকে প্রায় ৪ মাস আগে একই অভিযোগ উঠে এসেছিল উনকোটি জেলা হাসপাতালের বিরুদ্ধে৷ ফলে হাসপাতালের কর্তব্যরত নার্স এবং ডাক্তারদের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top