News Flash

  • Home
  • খেলা
  •  T.S.J.C:বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন,ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা নিয়ে টি.এস.জে.সি-র আলোচনা চক্র অনুষ্ঠিত
Image

 T.S.J.C:বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন,ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা নিয়ে টি.এস.জে.সি-র আলোচনা চক্র অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা যথেষ্ট প্রাসঙ্গিক। আলোচকদের প্রত্যেকেই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগের ভৃয়ষী প্রশংসা করেন। সাধুবাদ জানান ক্রীড়া আঙ্গিনায় বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের একটা উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য। ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতা শুধুমাত্র পাঠককেই প্রভাবিত করে না, প্রত্যক্ষভাবে খেলোয়ারদের আর পরোক্ষভাবে সংগঠকদেরও যথেষ্ট ভাবে প্রভাবিত করে। আলোচনা চক্রে সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশেষ করে প্রখ্যাত কোচ এবং সংগঠক বিমল কুমার রায় চৌধুরী, রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী প্রখ্যাত জিমনাস্ট মন্টু দেবনাথ, প্রাক্তন রঞ্জি অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ রাজীব দেববর্মা, ক্রীড়া সংগঠক ড. সুজিত রায় প্রমূখ আলোচনায় অংশ নিয়ে মিডিয়া জগতে ক্রীড়া সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা এবং ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতার সম্পৃক্ত ভূমিকার কথা তুলে ধরেন। ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত এই আলোচনা চক্রে পৌরহিত্য টি.এস.জে.সি সভাপতি সরযূ চক্রবর্তী। এক সময় সীমিত পরিসরে ক্রীড়া সাংবাদিকতার সূচনা ঘটলেও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেক্ষাপটে তা এখন মহীরূহ আকার ধারণ করেছে। অলিম্পিক আসরে রাজ্যের ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী উপস্থিত থেকে ‘লাইভ কাভারেজ’ এবং প্রতিবেদন উপস্থাপন ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতার অন্যতম নিদর্শন। আগামী প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরাও তা অনুসরণ করে এগিয়ে যাবে বলে প্রত্যেকের প্রত্যাশা। অতিথিদের স্বাগত জানিয়ে ক্লাবের প্রেক্ষাপট তুলে ধরেন ক্লাব সচিব সুপ্রভাত দেবনাথ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বক্তাদের অনুপ্রেরণা মূলক বক্তৃতা আমাদের পাথেয় করে তুলবে বলে সভাপতি সরযূ চক্রবর্তী ব্যক্ত করেন। আগামী দিনেও ক্লাবের বিভিন্ন কর্মসূচি জারি থাকবে বলে তিনি উল্লেখ করেন। আলোচনা চক্রে ক্লাবের সহ-সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ভাতৃপ্রতিম সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থেকেও প্রতিনিধি ও সদস্যরা এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top