News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Lakshmilunga Tea Garden:লক্ষ্মীলুঙ্গা চা বাগান অধিগ্রহণ করতে গিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে প্রশাসনের কর্মকর্তারা
Image

Lakshmilunga Tea Garden:লক্ষ্মীলুঙ্গা চা বাগান অধিগ্রহণ করতে গিয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ শনিবার বামুটিয়ার লক্ষ্মীলঙ্গা চা বাগান অধিগ্রহণ করতে গিয়ে শ্রমিকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন প্রশাসনের কর্মকর্তারা৷ চা বাগানের জমি দখল নিতে দেয়নি বাগান শ্রমিকরা৷ তারা প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্টভাবেই জানিয়ে দেয় এর আগেও চা বাগান পরিচালনার দায়িত্ব সরকার পক্ষ হাতে নিয়েছিল৷ কিন্তু তারা সঠিকভাবে বাগান পরিচালনা করতে পারেনি৷ শ্রমিকরা বহু টাকা পয়সা বকেয়া পাওনা রয়েছে৷ তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছ৷ এরই মধ্যে পুনরায় বাগান অধিগ্রহণ করতে এলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ 

সরকার পক্ষের লোকজনদের  সঙ্গে তাদের তীব্র বাক বিতন্ডা হয়৷ শ্রমিকদের মধ্যে একটি অংশ সরকার পক্ষের কাছে দাবি জানায় তাদের বকেয়া টাকা-পয়সা মিটিয়ে দিলে তারা জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে সহমত ও সহযোগিতা করবে৷ এ বিষয় নিয়ে শ্রমিক পক্ষের সঙ্গে সরকার পক্ষের প্রতিনিধিরা আলোচনায় মিলিত হন৷ দীর্ঘক্ষণ আলোচনা চললেও কার্যত সেই আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়৷ শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী সোমবার বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা হবে৷ এদিকে বাগান অধিগ্রহণ করতে আসা সরকার পক্ষের সঙ্গে লক্ষ্মীলুঙ্গা চা বাগান শ্রমিকদের মতবিরোধ দেখা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top