News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিপিএমের কেরল রাজ্য অফিসে বোমা হামলার নিন্দা করলেন ইয়েচুরি
Image

সিপিএমের কেরল রাজ্য অফিসে বোমা হামলার নিন্দা করলেন ইয়েচুরি

নয়াদিল্লি, ১ জুলাই ( হি. স.) : ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেরল রাজ্য কমিটির অফিসে বোমা হামলার তীব্র নিন্দা করে এটিকে “কাপুরুষ” আক্রমণ বলে অভিহিত করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার টুইট করেছেন, “আমরা গতকাল রাতে একেজি সেন্টারে বোমা হামলার তীব্র নিন্দা করছি। আমরা নিশ্চিত যে সরকার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে তিরুবনন্তপুরমে সিপিআই(এম) কেরল রাজ্য কমিটির অফিসে বোমা নিক্ষেপ করা হয়। ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, হামলাকারীরা একটি দুচাকার গাড়িতে করে এসে মূল গেটে বোমাটি ছুড়ে মারে। কেউ আহত হয়নি। হামলাকারীরা পালিয়ে যায়।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top