ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। প্রথম সেমিফাইনালে রাজারবাগ প্লে সেন্টার খেলবে রিক্রিয়েশন সেন্টারের বিরুদ্ধে। ৬ জুলাই হবে সেমিফাইনাল ম্যাচ। জামজুরি স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। বৃষ্টির জন্য দীর্ঘদিন আসর বন্ধ থাকার পর নতুন করে সূচী ঘোষিত হয়েছে। বুধবার মহকুমা সংস্থার কর্তারা প্রাথমিকভাবে সূচী ঠিক করার পর বৃহস্পতিবার ৪ ক্লাবের কর্তাদের সঙ্গে সভা করেন মহকুমা সংস্থার কর্তারা। এর পরই চূড়ান্ত ক্রীড়াসূচী ঘোষনা করা হয়। ৭ জুলাই থাকবে প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে। ৮ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সঙ্ঘ খেলবে কিল্লা বরক প্লে সেন্টারের বিরুদ্ধে। ৯ জুলাই থাকবে রিজার্ভ ডে। ১০ জুলাই হবে ফাইনাল ম্যাচ। টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক শুখ রঞ্জন দাস ক্রীড়াসূচী ঘোষনা করেন। এদিকে মুষলধারে বৃষ্টিতে মাঠের ব্যাপক ক্ষতি হলেও উদ্যোক্তারা দিনরাত পরিশ্রম করে আপ্রাণ চেষ্টা করছেন খেলার উপযুক্ত করে তুলতে।

Udaipur:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটের ১ম সেমিফাইনালে রাজারবাগ-রিক্রিয়েশন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















