News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিদ্যুতের তার ছিড়ে পড়তেই পুড়ে ছাই অটো, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ৭ জনের
Image

বিদ্যুতের তার ছিড়ে পড়তেই পুড়ে ছাই অটো, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ৭ জনের

তিরুপতি, ৩০ জুন (হি.স.): হাই-টেনশন তার ছিঁড়ে পুড়ে ছাই অটো। মর্মান্তিক ঘটনায় ৭ জনের পুড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রী সাথ্য সাই জেলার টান্দিমারি মণ্ডলের চিল্লাকোন্দাইয়াহপল্লি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। মৃতরা প্রত্যেকেই একটি এগ্রিকালচার ফার্মের শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে অটোতে চেপে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। চিল্লাকোন্দাইয়াহপল্লি গ্রামে আচমকাই বিদ্যুতের তার ছিড়ে পড়ে ওই অটোর ওপর। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন অটোর চালক পথুলাইয়াহ। একজন মহিলাকে প্রাণে বাঁচাতে সক্ষম হয়েছে পুলিশ, তাঁকে আরডিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু, পুড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের বাড়ি গুড্ডামপাল্লি গ্রামে।

Releated Posts

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ, নয়াদিল্লি জেলায় জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top