News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:বান্দিপোরায় হাইব্রিড লস্কর জঙ্গি গ্রেফতার, প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

Arrest:বান্দিপোরায় হাইব্রিড লস্কর জঙ্গি গ্রেফতার, প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাইব্রিড এক সন্ত্রাসবাদিকে গ্রেফতার করল পুলিশ ও সুরক্ষা বাহিনী। বান্দিপোরা জেলার পাপচান এলাকার কাছে ওই হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃত জঙ্গিকে জেরা করার পর প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সন্দেহ হওয়ায় ওই মেহবুব উল ইনাম নামে ওই জঙ্গিকে পাপচানের কাছে চেকপয়েন্টে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। জঙ্গির বাড়ি নাদিহালে।

ধৃত জঙ্গির কাছ থেকে ৩টি একে-রাইফেল, ১০টি ম্যাগাজিন, ৩৮০ রাউন্ড গুলি, ২ কেজি আইইডি বিস্ফোরক পদার্থ, একটি চিনা গ্রেনেড-সহ অপরাধমূলক সামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ধৃত জঙ্গির বিরুদ্ধে অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top