News Flash

Image

Karimganj:করিমগঞ্জে ফের বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার হেরোইন, আটক দুই

করিমগঞ্জ (অসম), ২৯ জুন (হি.স.) : বন্যার সুযোগ নিয়ে ড্রাগস কারবারিরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। সপ্তাহখানেকের মধ্যে করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা থেকে দুবার মাদক কারবারি সহ বহু নেশাদ্রব্য উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার শহর সংলগ্ন টিলাবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

ডিএসপির নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক হেরোইন ভরতি কুড়িটি কৌটা সহ দুজনকে পাকড়াও করা হয়েছে। ধৃত দুজনকে টিলাবাজার এলাকার খসরু উদ্দিন ও নিজাম উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে দিন-চারেক আগে শহরের লক্ষ্মীচরণ রোড এলাকা থেকে প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন সহ দুজনকে আটক করেছে পুলিশ। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। দুই ড্রাগস কারবারি বিধান কুরি ও নয়ন কুরিকে ড্রাগস সহ আটক করে পুলিশ।

সীমান্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকদিন পর পর উদ্ধার হচ্ছে ড্রাগস। ধরা পড়ছে ড্রাগস কারবারিও। কিন্তু কোনওভাবেই অবৈধ ড্রাগস কারবারে লাগাম টানা যাচ্ছে না। পুলিশ‌ও অবশ্য বসে নেই। ড্রাগস-মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে পুলিশ‌ও ড্রাগসের বিরুদ্ধে অভিযান তীব্র করে তুলেছে। আর এতে একের পর এক সাফল্যও পাচ্ছে পুলিশ প্রশাসন।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top