News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ১৯, আইপিসি-র একাধিক ধারায় মামলা দায়ের
Image

মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ১৯, আইপিসি-র একাধিক ধারায় মামলা দায়ের

মুম্বই, ২৯ জুন (হি.স.): মুম্বইয়ের কুরলা এলাকায় ৪-তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে, তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বহুতল ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের খবর, ভারতীয় দন্ডবিধির ৩০৪(২), ৩০৮,৩৩৭, ৩৩৮ এবং ৩৪ নম্বর ধারার অধীনে অন্যান্য বাড়িওয়ালা এবং দিলীপ বিশ্বাস নামে একজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

গত সোমবার মধ্যরাতের দিকে আচমকাই ভেঙে পড়ে কুরলার নায়েক নগর সোসাইটিতে অবস্থিত আবাসিক বহুতলটি। বিল্ডিং ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার হয়েছে। ১৫ জনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top