News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আদালতের রায়ে মন্দিরের পুরোহিত মানেন না আমবাসাবাসী, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা
Image

আদালতের রায়ে মন্দিরের পুরোহিত মানেন না আমবাসাবাসী, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা

আমবাসা, ২৮ জুন :  আইনে আস্থা নেই বিজেপি নেত্রী দীপা দেবের। আদালত আদৌ কিছু জানে কি, প্রশ্ন তাঁর। কি বুঝে আদালত রায় দিয়েছে। আদালতের রায় মানবেন না তিনি।  আমবাসা কালী বাড়ি নিয়ে ধুন্ধুমার কান্ড সাত সকালে। আদালতের রায় মানবেন না এলাকাবাসী থেকে শুরু করে পৌর পরিষদের সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

ঘটনার বিবরণে প্রকাশ,  ধলাই জেলা আদালতের রায়ে আমবাসা কালী মন্দির নিয়ে নির্দেশ জারির পর  মঙ্গলবার সকালে  আদিত্য কুমার তিওয়ারির পরিবার মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব  নিতে এলে  আমবাসার লোকজন প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, আমবাসা কালীবাড়ি  মন্দির দীর্ঘ ১০০ বছরের পুরনো, এই মন্দিরে বাইরে থেকে লোক এসে কেউ  দখল করতে পারবে না বলে অভিমত এলাকাবাসীর। মন্দিরে আদিত্য কুমার তেওয়ারির বাড়ির লোকজন ঢুকতেই বিক্ষোভ দেখান আমবাসা এলাকার লোকজন।

কিছুক্ষণের  মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আমবাসা  এলাকার লোকজন জাতীয় সড়ক অবরোধে বসেন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পৌর পরিষদের সদস্য দীপা দেব। তারাও অবরোধের শামিল হন। তাঁরা কথা বলেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক ও ডিসি এম-এর সাথে।

দীপা দেবের দাবি, আদালত কিছু না জেনেই রায় দিয়েছে। এই রায় তিনি মানেন না। আমবাসা বাসির অবরোধের ফলে আদিত্য কুমার তেওয়ারির পরিবারের লোকজন মন্দির ছেড়ে চলে যান। এই ঘটনায় উত্তপ্ত হয় গোটা আমবাসা। ফলে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top