News Flash

  • Home
  • বিদেশ
  • ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের জন্য তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি শ্রীলঙ্কায়
Image

ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের জন্য তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি শ্রীলঙ্কায়

কলম্বো, ২৮ জুন (হি. স.) : চরম আর্থিক সঙ্কটের ফলে বিদেশ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল কেনা যাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত যাতে অন্তত জরুরি পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনের জন্য জ্বালানির ব্যবস্থা করা যায়, তার জন্য ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের জন্য তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার । আগামী দুই সপ্তাহ ধরে এই নির্দেশিকা জারি থাকবে। এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা।

এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ‘ব্যাঙ্কিং সমস্যার কারণে আগামী সপ্তাহেও শ্রীলঙ্কায় তেল পৌঁছাবে না। নতুন তেল পৌঁছতে দেরি হতে পারে। তাই জরুরিপরিষেবা যাতে চালু রাখা যায়, তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জ্বালানি বাঁচাতে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘গত কয়েক সপ্তাহ ধরেই দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি সঙ্কট তুঙ্গে উঠেছে। বিভিন্ন পেট্রল পাম্পের সামনে লরি সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে একজন লরিচালক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আর ওই মর্মান্তিক ঘটনা ঘটার পরেই নড়েচড়ে বসেছে রণিল বিক্রমসিংহের সরকার। বিভিন্ন পেট্রল পাম্পের সামনে জ্বালানি সংগ্রহে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ির চালক ও মালিকদের টোকেন দেওয়া শুরু করেছে সেনাবাহিনী। ওই টোকেন দেখিয়েই তেল সংগ্রহ করতে হবে। কিন্তু সোমবার আচমকাই ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের কাছে তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে জ্বালানি মন্ত্রক। বলা হয়েছে, শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনে ব্যবহৃত গাড়িগুলোয় জ্বালানি সরবরাহ করা হবে। অপ্রয়োজনীয় যানবাহন বা ব্যক্তিগত গাড়িতে আগামী ১০ জুলাই পর্যন্ত পেট্রল-ডিজেল দেওয়া হবে না।’

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top