News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP :উপনির্বাচনে বিজেপির বিপুল জয়, মহামিছিলে ভাসল শহর আগরতলা
Image

BJP :উপনির্বাচনে বিজেপির বিপুল জয়, মহামিছিলে ভাসল শহর আগরতলা

আগরতলা, ২৭ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপির বিপুল জয়ে আজ মহামিছিলে ভাসল রাজধানী আগরতলা। জয়োল্লাসে মত্ত দলের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলে তিন বিজয়ী বিধায়কও অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, চারটি আসনেই জয় নিশ্চিত ছিল। কিন্তু, সিপিএম ও কংগ্রেসের মিতালীর কারণে একটি আসনে বিজেপি পরাজিত হয়েছে।

এদিন প্রদেশ বিজেপি প্রধান কার্যালয় থেকে সুবিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। এই মিছিলে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ছাড়াও ছিলেন বিজেপির দুই জয়ী প্রার্থী স্বপ্না দাস পাল ও মলিনা দেবনাথ। সাথে ছিলেন বিজিত প্রার্থী ডা: অশোক সিনহাও।

মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, সমস্ত বিজেপি কার্যকর্তা আনন্দে মেতে উঠেছেন। উপনির্বাচনে বিপুল ভোটে জয় কর্মীদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, চারটি আসনেই জয় নিশ্চিত ছিল। কিন্তু, কংগ্রেস ও সিপিএমের মধ্যে মিতালীর জন্য একটি আসনে বিজেপির জয় সম্ভব হয়নি।

তাঁর দাবি, বিজেপি কার্যকর্তারা আজ জয়োল্লাসে মেতে উঠেছেন। সকলেই মহামিছিলে অংশ নিয়েছেন। উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীরাও আজ এই মহামিছিলে অংশ নিয়েছেন।

বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, উপনির্বাচনে জয়ে ভীষণ আনন্দিত এবং আপ্লুত। তাঁর কথায়, ত্রিপুরায় উন্নয়নের যে গতি দেখতে পাচ্ছি, বিজেপির বিকল্প খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বিজেপি যুব মোর্চার সভাপতি নবদল বণিক বলেন, উন্নয়নের প্রশ্নে মানুষ রায় দিয়েছেন। সমস্ত প্রতিশ্রুতি পূরণে বিজেপি অঙ্গীকারবদ্ধ। তারই পরিণাম উপনির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে।এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এবং জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া সহ শীর্ষ নেতৃত্ব এই মহামিছিলে অংশ নিয়েছেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top