News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP :বিজয় মিছিলে আতশবাজি পুড়াতে গিয়ে গুরুতর আহত বিজেপি যুব মোর্চার কর্মী
Image

BJP :বিজয় মিছিলে আতশবাজি পুড়াতে গিয়ে গুরুতর আহত বিজেপি যুব মোর্চার কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিজয় মিছিলে আতশবাজি পুড়াতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সংগঠনের কর্মী রামনগরের বাসিন্দা কথামৃত ঘোষ। আতশবাজি ফেঁটে তাঁর চোখে এবং মুখে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে জি বি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে কলকাতা স্থানান্তর করা হয়েছে। তাঁর ডান চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গেছে।

উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তিনটি আসনে বিজেপি জয়ী হয়েছে। তাই, বিজেপি যুব মোর্চা মহা মিছিলের আয়োজন করেছে। ওই মিছিলে বিজয়ী প্রার্থীরা অংশ নিয়েছেন। মিছিলটি পোস্ট অফিস চৌমুহনী অতিক্রম করার সময় যুব মোর্চার কর্মীরা আতশবাজি পুড়াচ্ছিল। যুব মোর্চার কর্মী কথামৃত ঘোষ অসবধানতাবসত আতশবাজি পরীক্ষা করার সময় হটাৎ বিকট শব্দে সেটি ফেঁটে যায় এবং তিনি চোখে এবং মুখে মারাত্মকভাবে আঘাত পান।

সূত্রের খবর, আতশবাজি পুড়ানোর সময় তাঁকে বারবার সতর্ক করা হচ্ছিল। কিন্তু, সেদিকে কর্ণপাত করার বদলে আতশবাজি পরীক্ষা করতে গিয়ে বড়সড় বিপদ ডেকে এনেছেন ওই কর্মী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিত্সকরা পরীক্ষা করে তাঁর অবস্থা গুরুতর দেখে তাঁকে উন্নত চিকিত্সার জন্য কলকাতা স্থানান্তর করেছেন।ওই যুবকের ডান চোখে মারাত্মক আঘাত লেগেছে। অবস্থা খুবই সঙ্কটজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। তাঁকে বিকেলের বিমানেই কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। আনন্দ-উল্লাসে অসাবধানতা ওই যুবকের জীবনে ভয়ানক বিপদ ডেকে এনেছেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top