News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য স্বস্তি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৭৩৯ জন
Image

Covid19: দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য স্বস্তি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৭৩৯ জন

নয়াদিল্লি, ২৬ জুন ( হি. স.) : করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমল। তবে, এখনও ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরলের অবস্থাও তথৈবচ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যেও আক্রান্তের সংখ্যাটা হাজারের বেশি।
বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৯২ হাজার ৫৭৬ জন। যা গতকালের থেকে ৭৮৭ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২১ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার ৩৯৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top