News Flash

Image

Khowai:খোয়াইয়ে নেশা সামগ্রী সহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷ খোয়াইয়ের তাঁত চৌমুহনী এলাকায় ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করেছে পুলিশ৷ আটক দুই যুবকের নাম নিবাস রায় এবং কানু নাথশর্মা৷ তাদের কাছ থেকে ২১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে খোয়াই থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ 

ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁত চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ জানা গেছে তা নিয়ে জনগণের তরফ থেকে পুলিশকে খবর পাঠানো হয় তাঁত চৌমুহনী এলাকায় দুই নেশা কারবারি ঘুরাফেরা করছে৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশ সাফল্য পেয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে নেশা কারবারীরা ঐসব এলাকায় প্রায় সময়ই ঘোরাফেরা করে এবং নেশা সামগ্রী যুবসমাজের হাতে তুলে দিচ্ছে৷ 

সর্বনাশা নেশার কবলে পড়ে যুব সমাজ ধবংসের পথে পতিত হচ্ছে৷ নেশার কবলে পড়ে নেশাখোররা নেশার টাকার যোগান নিশ্চিত করতে চুরি সহ নানা অঘটন ঘটিয়ে চলছে৷ তাতে সমাজে অস্থিরতা বাড়ছে৷ নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top