News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৮ বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে চিঠি শিন্ডের, পাল্টা তোপ রাউতের
Image

৩৮ বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে চিঠি শিন্ডের, পাল্টা তোপ রাউতের

মুম্বই, ২৫ জুন (হি.স.): এক-দু’জন নয়, মোট ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের ওপর থেকে নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখলেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরে ছাড়াও, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, মহারাষ্ট্রের ডিজিপি-কেও চিঠি লিখেছেন একনাথ শিন্ডে। চিঠিতে শিন্ডে উল্লেখ করেছেন, বিদ্বেষের কারণে ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বিধায়কদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব সরকারের।

শিন্ডের এই চিঠির প্রেক্ষিতে শিবসেনার নেতা সঞ্জয় রাউত পাল্টা তোপ দেগেছেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেছেন, “আপনি একজন বিধায়ক, তাই আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান করা যাবে না।” এদিন বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “ছাগলের মতো (বিজেপি নেতাদের) বকবক করা বন্ধ করুন… গত রাতে শরদ পওয়ারের উপস্থিতিতে আমাদের বৈঠক চলাকালীন, আমরা ১০ জন (বিদ্রোহী) বিধায়কের ফোন পেয়েছি… বিধানসভায় আসুন, জানতে পারবেন কারা শক্তিশালী।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top