News Flash

Image

রথযাত্রা উত্সবের প্রস্তুতি চূড়ান্ত

আগরতলা, ২৫ জুন (হি. স.) : পহেলা জুলাই রথযাত্রা উৎসব। আগরতলায় জগন্নাথ মন্দিরে নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ জিউ মন্দিরে  বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত দু’বছর করোনার জন্য রথযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেনি। করোনা পরিস্থিতি কাটিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক কারণেই ধর্মপ্রাণ মানুষ উৎসবে মেতে উঠতে প্রস্তুত। আগরতলায় জগন্নাথ জিউর মন্দির সহ বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এবছর আগরতলা জগন্নাথ মন্দিরে নয়দিন ব্যাপী বিশেষ রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। পহেলা জুলাই হবে মূল অনুষ্ঠান। এদিন জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। রথ যাত্রা উৎসবের প্রস্তুতি সম্পর্কে শনিবার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, এ বছর পহেলা জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিশেষ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে সাধু-সন্ত প্রচুর সমাগম হবে।

তিনি জানান, ইতিমধ্যেই বিশেষ ধর্ম সম্মেলনে যোগ দিতে দেশ-বিদেশের সাধু-সন্ত ও ভক্তরা আসতে শুরু করেছেন। এবছরের রথযাত্রা উৎসবকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য জগন্নাথ মন্দিরের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top