News Flash

  • Home
  • খেলা
  • T20 :আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারল ভারতীয় দল
Image

T20 :আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারল ভারতীয় দল

ডাবলিন, ২৫ জুন (হি.স.) : এক দিন পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ভারতের। তার আগে শনিবার ভারতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরের কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন হার্দিক পান্ডিয়ারা ।

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ভিভিএস লক্ষ্মণের হাতে। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকাও পালন করতে হচ্ছে তাঁকে। ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে টেস্ট সফরে যাওয়ায় আয়ারল্যান্ডে ভারতের টি-টোয়েন্টি দলের কোচ হয়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে দলকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি।শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সারল ভারতীয় ক্রিকেট দল। নজর রাখলেন কোচ লক্ষ্মণ। খেলতে নামার আগে ক্রিকেটারদের পরামর্শও দিলেন তিনি। বিসিসিআই ভারতীয় দলের প্রস্তুতির কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, গোল হয়ে দাঁড়িয়ে দল। পরামর্শ দিচ্ছেন লক্ষ্মণ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসাবে আইপিএল জেতার পরে এ বার জাতীয় দলেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিরাট কোহলী, রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাওয়ায় দলে বেশ কয়েক জন নতুন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top