News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ahmedabad :আহমেদাবাদে দেব কমপ্লেক্সে আগুন, হাসপাতাল থেকে ১০টি শিশু-সহ উদ্ধার ৫০ জন রোগী
Image

Ahmedabad :আহমেদাবাদে দেব কমপ্লেক্সে আগুন, হাসপাতাল থেকে ১০টি শিশু-সহ উদ্ধার ৫০ জন রোগী

আহমেদাবাদ, ২৫ জুন (হি.স.): আগুন লাগল আহমেদাবাদের পরিমল গার্ডেনের কাছে দেব কমপ্লেক্সে। শনিবার দুপুরে দেব কমপ্লেক্সে অবস্থিত একটি ভবনে আগুন লাগে। ওই ভবনে চারটি হাসপাতাল রয়েছে, তার মধ্যে একটি শিশুদের। ভবনের তিনতলায় আগুন লাগে, চতুর্থ তলে হাসপাতাল।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৭টি ইঞ্জিন। হাসপাতাল থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১০টি শিশু। দমকল অফিসার জয়েশ খাদিয়া জানিয়েছেন, দুপুর ১.২৫ মিনিট নাগাদ তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় সেখানে একটি আইটি ফার্মের কম্পিউটার সার্ভার রয়েছে।
দুপুর ১.২৫ মিনিটে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top