News Flash

  • Home
  • প্রধান খবর
  • Draupadi Murmu :রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বিএসপি
Image

Draupadi Murmu :রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বিএসপি

লখনউ, ২৫ জুন ( হি. স.) : বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী রাষ্ট্রপতি পদের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণা করেছেন। তিনি বলেন, তাঁর দলের এই সমর্থন এনডিএ বা বিজেপির পক্ষে নয়, উপজাতি সমাজের কঠোর পরিশ্রমী মহিলাদের জন্য। একইসঙ্গে বিএসপিকে বিরোধী জোট থেকে আলাদা করে রাখার জন্য বিরোধী নেতাদের দায়ী করেন মায়াবতী।

মায়াবতী লখনউতে সাংবাদিকদের বলেন, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে তাল মিলিয়ে প্রার্থী দেওয়ার ভান করছে। অন্যদিকে, বিএসপিকে বিরোধী জোট থেকে আলাদা করে রাখছে বিরোধী দলগুলো। তিনি আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ জুন বিরোধী দলগুলির একটি বৈঠক ডেকেছিলেন। শুধুমাত্র নির্বাচিত দলগুলিকে এতে আমন্ত্রণ জানান হয়েছিল। একইভাবে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেই বৈঠক থেকেও দূরে রাখা হয়েছিল বিএসপিকে। এটি তাদের বর্ণবাদী মানসিকতার পরিচয় দেয়। এমতাবস্থায় বিরোধী দলগুলোর ঐক্যের ঘোষণা স্রেফ একটা লোক দেখানো চালাকি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top