News Flash

  • Home
  • খেলা
  • Ranji Champion :প্রয়াস ব্যর্থ, স্বপ্ন চূর্ণ মুম্বাইয়ের, রঞ্জি চ্যাম্পিয়ান এম.পি : ঘোষণা রবিবার
Image

Ranji Champion :প্রয়াস ব্যর্থ, স্বপ্ন চূর্ণ মুম্বাইয়ের, রঞ্জি চ্যাম্পিয়ান এম.পি : ঘোষণা রবিবার

বেঙ্গালুরু, কর্ণাটক, ২৫ জুন।। প্রথম ইনিংসে লিড মধ্যপ্রদেশের। ব্যাকফুটে মুম্বাই। এবারকার মতো রঞ্জি সেরার স্বপ্ন চূর্ণ অসাধারণ রেকর্ডের অধিকারী মুম্বাইয়ের জন্য। ৮৭-তম রঞ্জি ট্রফি মুখ্যত মধ্যপ্রদেশের হাতের মুঠোয় চলে এসেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মুম্বাইয়ের প্রথম ইনিংসে সংগৃহীত ৩৭৪ রানের জবাবে মধ্যপ্রদেশের ব্যাটার্সরা এতটাই দায়িত্বপূর্ণ ব্যাট করেছে। তিন তিনটি শতরানের পাশাপাশি একটি অর্ধশত রানে সমৃদ্ধ স্কোর ১৬২ রান লিড নিয়ে থেমেছে। জবাবে মুম্বাই দ্বিতীয় ইনিংসের খেলায় ব্যাট করতে নেমে দিনের শেষে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে। যদিও গাণিতিক হিসেবে ট্রফি ইতিমধ্যে মধ্যপ্রদেশের দোরগোড়ায় চলে গেছে, ম্যাচ ড্র তে নিষ্পত্তি হচ্ছে ধরে নিয়ে। মধ্যপ্রদেশ শনিবারে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ৩৬৮ রানের পাশাপাশি ৭ উইকেট হাতে নিয়ে। একটু গতিময় ক্রিকেট খেলে মধ্যপ্রদেশ আজ ১৬৮ রান যোগ করে ৫৩৬ রানে থামে। দলের পক্ষে যশ, শুভম-এর জোড়া শতরানের মত রজত পাতিদারের ১২২ রান এবং সারাংশ জৈনৈর ৫৭ রান উল্লেখযোগ্য। মুম্বাইয়ের বোলার শেমস মুলানি পাঁচটি, তুষার দেশপান্ডে তিনটি এবং মোহিত অভস্থি দুটি উইকেট পেয়েছেন। জবাবে মুম্বাই দিনের খেলা শেষে ২ উইকেটে ১১৩ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে অধিনায়ক পৃথ্বী শাহ ৪৪ রানে, হার্দিক তমোর ২৫ রানে আউট হলেও আরমান জাফর ৩০ রানে এবং সুবেদ পার্কার ৯ রানে উইকেটে রয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top