News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident :রাস্তার মাথায় যান দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

Accident :রাস্তার মাথায় যান দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷ বিশালগড় এর রাস্তার মাথা এলাকায় আগরতলা জাতীয় সড়ক পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম কেশব দেবনাথ৷ 

জানা গেছে, রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত কেশব দেবনাথ নামে ওই যুবককে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ 

দুর্ঘটনার খবর পেয়ে কেশব দেবনাথের পরিবারের লোকজন ছুটে আসেন৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত বাসটিকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top