News Flash

  • Home
  • ত্রিপুরা
  • G B Hospital :জি বি হাসপাতালে ফের চুরি, মহিলার ব্যাগ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেল চোর
Image

G B Hospital :জি বি হাসপাতালে ফের চুরি, মহিলার ব্যাগ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেল চোর

আগরতলা, ২৪ জুন : রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চোর ছিনতাইবাজের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। শুক্রবার আউটডোরে টিকিট কাটানোর লাইনে দাঁড়িয়ে ৫০০০ টাকা খোয়া গেল এক মহিলার। মহিলার নাম সুজাতা চক্রবর্তী। তার বাড়ি উদয়পুর।

জানা গেছে, সুজাতা চক্রবর্তী তার বোনকে চিকিৎসা করানোর জন্য জিবি হাসপাতালে আউটডোর টিকিট কাটছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময় তার ব্যাগে ৫ হাজার টাকা ছিল। টিকিট কাটার পর তিন লক্ষ্য করেন ব্যাগে তার টাকা নেই। আশঙ্কা করা হচ্ছে রোগী সেজে লাইনে দাঁড়িয়ে কেউ ওই টাকা চুরি করে নিয়ে গেছে।

ঘটনা টের পাওয়ার পর মহিলা কান্নায় ভেঙ্গে পড়েন। বিষয়টি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের জানানো হয়। কিন্তু চুরি যাওয়া টাকা উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি।উল্লেখ্য, জিবি হাসপাতালে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা তার কোনো তোয়াক্কা করছে না। স্বাভাবিক কারণেই জিবি হাসপাতাল এ দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনরা নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়েছেন। প্রায় প্রতিনিয়তই রোগী এবং তাদের পরিবারের কাছ থেকে নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। জিবি হাসপাতালে চোর ও ছিনতাইকারীদের একটি চক্র সক্রিয় রয়েছে। জিবি হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top