News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kailasahar :কৈলাসহরে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Kailasahar :কৈলাসহরে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর এর দুর্গাপুর এলাকায় মানসিক অবসাদে এক বৃদ্ধা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ ঐ বৃদ্ধার নাম মালতি মালাকার৷ জানা যায় বাড়ির পাশে শালবাগানে ফাঁসিতে আত্মহত্যা করেছে ওই বৃদ্ধা৷ শাল গাছে বৃদ্ধার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন তার বাড়িতে খবর দেন৷ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে৷ 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃতার ছেলে জানান তার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন৷ গতকাল রাতেও মায়ের জন্য ওষুধ এনে দিয়েছে ছেলে৷ মানসিক অবসাদ এই ঐ বৃদ্ধার আত্মহত্যা করেছে বলে ছেলে সহ স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন৷ কৈলাসহর থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হবে বলে জানিয়েছে৷ বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top