News Flash

  • Home
  • প্রধান খবর
  • অগ্নিপথের বিরুদ্ধে রাজভবন অভিযান আরজেডি-র, তেজস্বী বললেন যুব সমাজ হতাশ
Image

অগ্নিপথের বিরুদ্ধে রাজভবন অভিযান আরজেডি-র, তেজস্বী বললেন যুব সমাজ হতাশ

পাটনা, ২২ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে এবার পথে নামল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। বুধবার সকালে বিহার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত অগ্নিপথের বিরুদ্ধে মিছিল করলেন আরজেডি-র নেতা-কর্মীরা। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তাঁরা খেলা করতে পারে না। যুবসমাজ হতাশ। অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরোধিতায় এদিন আরজেডি-র পক্ষ থেকে রাজ্যপাল ফাগু চৌহানের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি আন্দোলনকারী সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করার অনুরোধ জানিয়েছেন তেজস্বী।

অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার সকালে রাবড়ি দেবী, তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদবের নেতৃত্বে বিহার বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন আরজেডি নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে অগ্নিপথ যোজনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তাঁরা খেলা করতে পারে না। আমরা যে সমস্ত প্রশ্ন করেছিলাম, কোনও প্রশ্নের উত্তর পায়নি। যুবসমাজ হতাশ। তেজস্বী আরও বলেছেন, যুবসমাজ যদি নিজেদের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা বোধ করে, তাহলে তাঁরা কীভাবে সীমান্ত রক্ষা করবে?
রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর তেজস্বী বলেছেন, “আমরা স্মারকলিপি জমা দিয়েছি। অগ্নিপথ প্রকল্পের সূচনায় যুব সমাজ হতাশ। এই প্রকল্পের ফলে ৪ বছর পর ৭৫ শতাংশ সৈনিক কর্মহীন হয়ে পড়বে। এটা খুবই উদ্বেগের বিষয়।” প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সবথেকে বেশি হিংসা হয়েছিল বিহারেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনে, স্টেশনে ভাঙচুর করা হয়। তেজস্বী এদিন দাবি করেছেন, আটক পড়ুয়াদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top