News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura by-election: ত্রিপুরায় উপনির্বাচনে ২২১টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে স্বাভাবিক ১৪৮টি, রিপোর্ট পুলিশের, নিরাপত্তায় ২৫ কোম্পানী সিএপিএফ ও টিএসআর
Image

Tripura by-election: ত্রিপুরায় উপনির্বাচনে ২২১টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে স্বাভাবিক ১৪৮টি, রিপোর্ট পুলিশের, নিরাপত্তায় ২৫ কোম্পানী সিএপিএফ ও টিএসআর

আগরতলা, ২২ জুন (হি. স.) : ত্রিপুরায় ২২১টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে মাত্র ১৪৮টি কেন্দ্রকে স্বাভাবিক বলে আরক্ষা প্রশাসন চিহ্নিত করেছে। বাকি ভোটকেন্দ্রগুলি অতি স্পর্শকাতর, স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এদিকে, নিরাপত্তার দায়িত্বে ২০ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং ৫ কোম্পানী টিএসআর রয়েছে।

আজ মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ত্রিপুরায় উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় আরক্ষা বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে আগরতলার দুটি কেন্দ্রের জন্য ১০ কোম্পানি এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রের জন্য আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও টিএসআর-এর ৫টি কোম্পানিও ভোটদানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিযুক্ত থাকবে।

এদিন ত্রিপুরা পুলিশের আই জি আইন শৃঙ্খলা জি এস রাও বিভিন্ন ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন। তাঁর দেওয়া তালিকা অনুযায়ী, ২২১টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১০টি অতি স্পর্শকাতর, ৫৯টি স্পর্শকাতর, ৪টি ঝুঁকিপূর্ণ এবং ১৪৮টি কেন্দ্রকে স্বাভাবিক বলে আরক্ষা বাহিনী চিহ্নিত করেছে।তবুও, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে ভোটাররা ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে নিজ নিজ ভোট প্রদান করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি ভোটারদের নির্ভয়ে মতাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। কোন অসুবিধা হলে কমিশনের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top