News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা কাশ্মীরে, তলিয়ে গেল জম্মু-শ্রীনগর হাইওয়ের একাংশ
Image

প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা কাশ্মীরে, তলিয়ে গেল জম্মু-শ্রীনগর হাইওয়ের একাংশ

শ্রীনগর, ২২ জুন (হি.স.): বিগত ৪ দিন ধরে অবিরাম বৃষ্টিতে কাশ্মীরের অধিকাংশ নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বুধবার অনন্তনাগ জেলার সঙ্গমে ঝিলম নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কাশ্মীর জুড়ে ভারী বৃষ্টিপাত উপত্যকার বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়েছে, পাশাপাশি অমরনাথ মন্দির-সহ উচ্চতর স্থানে তুষারপাত দিনের তাপমাত্রাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। বুধবার অনন্তনাগ জেলার সঙ্গমে ঝিলম নদীর জলস্তর বেড়ে ১৮.১৮ ফুট উচ্চতায় পৌঁছেছে।

অন্যদিকে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বুধবার একটি নির্মীয়মান সেতু এবং জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ১৫০ ফুট অংশ তলিয়ে গিয়েছে, এমনকি রামবান এবং উধমপুর জেলায় ভূমিধসের কারণে বুধবারও দ্বিতীয় দিনের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় দিকে শত শত যানবাহন আটকে রয়েছে। জম্মু ও কাশ্মীরের উরিতেও ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে অনেক রাস্তা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top