News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Locket Chatterjee : যুবরাজনগরে ভোট প্রচার করলেন লকেট চ্যাটার্জি
Image

Locket Chatterjee : যুবরাজনগরে ভোট প্রচার করলেন লকেট চ্যাটার্জি

ধর্মনগর, ১৯ জুন৷৷ সোমবার প্রচারের প্রায় শেষ লগ্ণে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে তেজী ভাব আনতে যোগদান করলেন পশ্চিমবঙ্গ থেকে আগত ভারতীয় জনতা পার্টির সাংসদ লকেট চ্যাটার্জি৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ভগবান দাস, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বণিক,  যুবরাজনগর মন্ডলের সভাপতি নান্টু গোস্বামী এবং প্রার্থী মলিনা দেবনাথ৷

পরপর তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর সোমবার তুলনামূলক সকাল থেকে দিনটা ছিল ভাল৷ তাই বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি আসবে এই খবরে তিলথৈ বাজারে সকাল থেকেই লোকের সমাগম বাড়তে থাকে৷ লকেট চ্যাটার্জি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, এই কেন্দ্রের প্রার্থী মহিলা শক্তি এবং নারী শক্তির প্রতীক৷ ভারতবর্ষের মানুষ মাতৃশক্তিকে প্রচন্ড ভক্তি করে৷ এই মাতৃশক্তির প্রতীক হিসাবে এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন মলিনা দেবনাথ৷ মলিনা দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি৷২০১৮তে এ রাজ্যের মানুষ সিপিএম থেকে মুক্তি পেয়েছিল৷ আর মুক্তি দিয়েছিল বিজেপি৷ ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রাজ্যকে যেভাবে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে তার প্রশংসা করেন সাংসদ৷ তাই বিজেপির শক্তি আরো দৃঢ় করতে এই কেন্দ্রে মাতৃশক্তির প্রতীক মলিনা দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন তিনি৷ উপস্থিত জাতি জনজাতি ভোটারদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন৷

Releated Posts

পথ দুর্ঘটনা: বিএসএফের তৎপরতায় প্রাণে রক্ষা ২২ যাত্রীর

আগরতলা, ৪ এপ্রিল: উত্তর ত্রিপুরার জলাবস্তি এলাকায় এক পথ দুর্ঘটনায় ২২ জন যাত্রীবাহী একটি গাড়ি প্রায় ৫০ ফুট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top