ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের প্রস্তুতি জোরকদমে। ভারতে উদ্ভূত যোগার ঐতিহ্যবাহী অনুশীলন কে সম্মান জানাতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। এমন সময় যখন আমাদের দ্রুতগতির জীবনে, আমাদের জন্য অত্যন্ত ক্লান্তিকর এবং অস্বাস্থ্যকর হয়ে উঠছে, যোগব্যায়াম শারীরিক শিথিলতা প্রদানের পাশাপাশি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্য হলো যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সর্বত্র সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ২০১৪ সালে জেনারেল অ্যাসেম্বলির ৬৯-তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতায় এই দিনের জন্য এই ধারণাটির প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, “যোগ মন ও শরীরের ঐক্য, চিন্তা ও কর্ম, সংযম এবং পরিপূর্ণতার মধ্যে সাদৃশ্যকে মূর্ত করে। মানুষ এবং প্রকৃতি, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এককথায় আগামীকাল অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। সারাবিশ্ব তথা সারাদেশের সঙ্গে রাজ্যেও নানা স্থানে পৃথক ভাবে দিনটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। ক্রীড়া দপ্তরের মূল অনুষ্ঠানটি হবে জিরানীয়ার বীরেন্দ্রনগর স্কুল মাঠে। সকাল সাতটায় উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া, পৃথক অনুষ্ঠান হবে মেলাঘরের নীরমহলে এবং এন এস এস রাজ্য সেলের পক্ষে এন এস আর সি সি’তে। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতেও যোগা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
—

International Yoga Day :মঙ্গলবার আন্তর্জাতিক যোগা দিবস, রাজ্যের মূল অনুষ্ঠান জিরানীয়ায়
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















