News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi : জন্মদিন না পালন করার সিদ্ধান্ত রাহুলের; কর্মী ও শুভাকাঙ্খীদের বললেন বিরত থাকতে
Image

Rahul Gandhi : জন্মদিন না পালন করার সিদ্ধান্ত রাহুলের; কর্মী ও শুভাকাঙ্খীদের বললেন বিরত থাকতে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দেশের যুব সমাজের মন বিষন্ন, বর্তমান পরিস্থিতির জন্য সবাই উদ্বিগ্ন। তাই নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিযেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দলীয় কর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি রাহুলের আহ্বান, জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন। রবিবার, ১৯ জুন ৫৩ বছর বয়স হয়েছে রাহুল গান্ধীর। দেশের যুব সমাজ ‘দুঃখিত’, তাই দলীয় কর্মী ও শুভাকাঙ্খীদের কাছে রাহুল অনুরোধ জানিয়েছেন, তাঁর জন্মদিন পালন করা থেকে তাঁরা যে বিরত থাকেন।

এক বিবৃতিতে রাহুল গান্ধী জানিয়েছেন, ”রবিবার আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন, দলীয় কর্মী ও শুভাকাঙ্খীদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ। দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমার সবাই চিন্তিত। যুব সমাজ বিষন্ন ও দুঃখিত।” যুব সমাজের পাশে থাকার জন্য দলীয় কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।

১৯৭০ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেছিলেন রাহুল গান্ধী। লোকসভার চারবারের সাংসদ তিনি। তিনবার যথাক্রমে ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে উত্তর প্রদেশের আমেঠি থেকে জিতেছিলেন তিনি। ২০১৯ সালে আমেঠি লোকসভা আসন থেকে তিনি হেরে যান, ওই বছরই কেরলের ওয়ানাড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।

Releated Posts

এসআইআর নিয়ে সি ডব্লিউসি-র দাবিতে ফের সরব চিদম্বরম, বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহালের দাবি

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সি ডব্লিউসি)-র তোলা…

ByByNews Desk Sep 30, 2026

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top