News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : মুম্বইয়ের বোরিভালিতে ১৪ তলা বহুতলে আগুন, আটকে পড়া ১৪ জনের প্রাণ বাঁচাল দমকল
Image

Fire : মুম্বইয়ের বোরিভালিতে ১৪ তলা বহুতলে আগুন, আটকে পড়া ১৪ জনের প্রাণ বাঁচাল দমকল

মুম্বই, ১৯ জুন (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ফের অগ্নিকাণ্ড! শনিবার গভীর রাতে আগুন লাগে মুম্বইয়ের বোরিভালি এলাকায় ‘ধীরজ সাভেরা’ নামের একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের ১৪ তলায় আগুন লাগে বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। বহুতলে আটকে ছিলেন ১৪ জন, দমকল কর্মীরা প্রথমেই ওই ১৪ জনকে উদ্ধার করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বোরিভালি এলাকায় ‘ধীরজ সাভেরা’ নামের একটি বহুতলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে দু’টি অ্যাপার্টমেন্টে আটকে পড়েছিলেন ১৪ জন। দমকলের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026

মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের

শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…

ByByNews Desk Jun 24, 2026

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top