News Flash

Image

Cyclone : ঘূর্ণিঝড়ে তছনছ বালিধুম এডিসি ভিলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বৃষ্টির পাশাপাশি আচমকা ঘূর্ণিঝড় আসে৷ এই ঘূর্ণিঝড়ে বালিধুম এডিসি ভিলেজ এবং তার পার্শবর্তী হাফলং গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু ঘর, গাছ, বিদ্যুতের খঁুটি ভেঙে চুরমার করে দেয়৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বালিধুম এডিসি ভিলেজের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবীর দেববর্মার পরিবার এবং হাফলংছড়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রমাকান্ত নাথ৷ তারা মুক্ত আকাশের নিচে বিরাজ করছে৷ না আছে বিদ্যুৎ, না আছে পানীয় জল৷ অবশ্য ঘটনার ঠিক পরেই খবর পেয়ে বিজেপি দলের প্রার্থী মলিনা দেবনাথ এবং বামফ্রন্টের প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন৷ সাময়িক আর্থিক সাহায্য দেয়৷ তহসিলদার এবং অন্যান্যরা গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসে৷বলা হয় সরকারি সাহায্য যার যার একাউন্টে ঢুকে যাবে৷

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top