News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চমহলে নবনির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন, পূজার্চনাও করলেন প্রধানমন্ত্রী
Image

পঞ্চমহলে নবনির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন, পূজার্চনাও করলেন প্রধানমন্ত্রী

পঞ্চমহল, ১৮ জুন (হি.স.): গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের চূড়ায় নবনির্মিত শ্রী কালিকা মাতা মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে কালিকা মাতা মন্দির উদ্বোধন করার পর পূজার্চনাও করেছেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখেন মন্দির চত্বর। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। পাহাড়ের উপর অবস্থিত প্রসিদ্ধ ওই মন্দিরে পৌঁছতে হলে আড়াইশোটি সিঁড়ি পেরোতে হয়।

এদিনই বেলা সাড়ে এগারোটায় বিরাসৎবন ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাদোদরায় গুজরাট গৌরব অভিযানে অংশ নেবেন। সেখানে ২১ হাজার কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। প্রধানমন্ত্রী এখন গুজরাট সফরে রয়েছেন।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top