News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিপথ ফিরিয়ে নিতে রাজনাথকে চিঠি রাঘবের, মান বললেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখব আমি
Image

অগ্নিপথ ফিরিয়ে নিতে রাজনাথকে চিঠি রাঘবের, মান বললেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখব আমি

চন্ডীগড়, ১৮ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে, উত্তেজনার পারদ চড়ছে সমগ্র দেশেই। এই পরিস্থিতিতে অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখে রাঘব চাড্ডা অনুরোধ জানিয়েছেন, ফিরিয়ে নেওয়া হোক অগ্নিপথ প্রকল্প এবং এ বিষয়ে পুনরায় ভাবনাচিন্তা করা উচিত।

অন্যদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শনিবার বলেছেন, অগ্নিপথ নিয়োগ প্রকল্পের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন তিনি। ভগবন্ত বলেছেন, দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভ রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাব। যাঁরা আবেগ নিয়ে দেশের জন্য কাজ করতে চান তাঁদের দেশের সেবা করার সুযোগ দেওয়া উচিত। তাঁদের পেনশনও দেওয়া উচিত।”

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top