News Flash

  • Home
  • দেশ
  • মায়ের ১০০ তম জন্মদিনে বাড়িতে মোদী, ব্যস্ততার মধ্যেও কাটালেন অনেকটা সময়
Image

মায়ের ১০০ তম জন্মদিনে বাড়িতে মোদী, ব্যস্ততার মধ্যেও কাটালেন অনেকটা সময়

গান্ধীনগর, ১৮ জুন (হি.স.): হাজারো ব্যস্ততার মধ্যেও মায়ের শততম জন্মদিনে নিজের বাড়ি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ জুন, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর ১০০ তম জন্মদিন, সেই উপলক্ষ্যে এদিন সকালে গান্ধীনগরের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। মায়ের সঙ্গে অনেকটা সময় কাটান মোদী, জন্মদিনে মায়ের পা ধুয়ে দেন তিনি। পা ছুঁয়ে মা’কে প্রণাম করেন তিনি।

গান্ধীনগরের রাইসান গ্রামে ছোট ছেলে পঙ্কজের সঙ্গে থাকেন হীরাবেন। মায়ের জন্মদিন উপলক্ষে এদিন নব চণ্ডী যজ্ঞের আয়োজন করা হয়েছে। শনিবার অনেক সকালেই গান্ধীনগরের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের মায়ের হাত থেকে খাবারও খান তিনি। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়েছি। তিনি আরও জানান, “মা, শুধুমাত্র একটি শব্দ নয়, জীবনের অনুভূতি, যার মধ্যে ভালবাসা, ধৈর্য, বিশ্বাস, সমস্ত কিছু রয়েছে।” মায়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর বাড়ি থেকে রওনা হন মোদী।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top