News Flash

  • Home
  • দেশ
  • Amit Shah: অগ্নিপথ-এ নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোয় উপকৃত হবেন যুবকরা : অমিত শাহ
Image

Amit Shah: অগ্নিপথ-এ নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোয় উপকৃত হবেন যুবকরা : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভের আগুনে জ্বলছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশের বিভিন্ন রাজ্য। এমতাবস্থায় ওই প্রকল্পে আবেদনকারীদের জন্য বয়সীমা শিথিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অগ্নিপথ-এ নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোয় উপকৃত হবেন যুবকরা। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।

অগ্নিপথ প্রকল্পে যুবকদের নিয়োগের বয়সসীমা শিথিল করা হয়েছে দু’বছর। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, ‘করোনা অতিমারির কারণে গত দু’বছর সেনানিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হয়। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সম্প্রদায়ের কথা ভেবে অগ্নিপথ যোজনায় প্রথম বছরে আবেদনকারীদের জন্য বয়সসীমা দু’বছর শিথিল করে ২১ থেকে ২৩ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে যুবসম্প্রদায় উপকৃত হবে বলে আশাপ্রকাশ করেন অমিত। তিনি আরও লেখেন, ‘এ সিদ্ধান্তে বিশাল সংখ্যক যুবক লাভবান হবেন। অগ্নিপথ যোজনার মাধ্যমে দেশসেবার এবং নিজেদের ভবিষ্যতের উজ্জ্বল দিশায় তাঁরা এগোতে পারবেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top