News Flash

  • Home
  • দেশ
  • Presidential Election :রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য বিজেপির ১৪ সদস্যের দল গঠন
Image

Presidential Election :রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য বিজেপির ১৪ সদস্যের দল গঠন

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি দল গঠন করেছে বিজেপি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে এই দলের কো-অর্ডিনেটর করা হয়েছে। দলে শেখাওয়াত সহ ছয় কেন্দ্রীয় মন্ত্রী – শ্রী জি. কিশান রেড্ডি, অশ্বিনী বৈষ্ণব, সর্বানন্দ সোনাওয়াল, অর্জুনরাম মেঘওয়াল এবং ড. ভারতী পাওয়ার, বিজেপির তিন জাতীয় সাধারণ সম্পাদক, সর্বশ্রী বিনোদ তাওড়ে, সি.টি. রবি এবং তরুণ চুগ, বিজেপির জাতীয় সহ-সভাপতি শ্রীমতি ডি কে অরুণা, পার্টির জাতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা, বিজেপি মহিলা মোর্চার সভাপতি শ্রীমতি বনতি শ্রীনিবাসন, বিজেপির মুখপাত্র ড. সম্বিত পাত্র এবং দলের আসাম শাখার সহ-সভাপতি ড. রাজদীপ রায়কে রাখা হয়েছে।

বিজেপি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) মিত্র এবং বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করার অনুমতি দিয়েছে।
নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৩০ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২ জুলাই মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ১৮ জুলাই ভোটগ্রহণ করা হবে। নতুন রাষ্ট্রপতি ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন।

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top