News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Vote : বাড়িতে বসেই ভোট দিলেন আশি উর্ধ ও দিব্যাঙ্গজনরা
Image

Vote : বাড়িতে বসেই ভোট দিলেন আশি উর্ধ ও দিব্যাঙ্গজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  রাজ্যে প্রথম বাড়ি বাড়ি  ব্যালেট পেপারে  ভোট গ্রহণকে কেন্দ্র করে ৮০ ঊর্ধ  ও দিব্যাং ভোটারদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় শুক্রবার৷ অনেক ৮০ ঊর্ধ ভোটার এই প্রক্রিয়ায় ভোট দেন৷ এদিন বাড়িতে বসে ভোট দেন ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহার মা৷ নিয়ম মেনে বাড়িতে বসেই নিজের অধিকার প্রয়োগ করেন তিনি৷ ভোট দানের পর জানান বয়সের কারণে ভোট কেন্দ্রে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠে না৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি তিনি৷

নির্ধারিত ফর্ম ফিলাপ করে জমা দিলে বাড়িতে পৌঁছে যাবে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরা৷ তারাই বাড়িতে ভোট দানের ব্যবস্থা করবেন৷ তবে সেই ভোটারকে হতে হবে ৮০ ঊর্ধ বয়স্ক নাগরিক এবং দিব্যাঙ্গজন৷ তবেই মিলবে এই সুযোগ৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ৮০ ঊর্ধ ভোটার ছিল ৬৯৮ জন৷ আর দিব্যাঙ্গজন ভোটারের সংখ্যা ছিল ১৬৯ জন৷ এদের মধ্যে সব মিলিয়ে ২৯১ জন এই ব্যবস্থায় ভোটদান করার জন্য আবেদন করেছেন৷ অন্যদিকে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ৮০ ঊর্ধ  ভোটারের সংখ্যা ছিল ৯১১ জন এবং দিব্যাঙ্গজন ভোটারের সংখ্যা ছিল ১২৫ জন৷ এই কেন্দ্রে ভোট দিতে চেয়ে আবেদন করেছেন ৩৯০ জন৷ সেই মোতাবেক শুক্রবার থেকে নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেন নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরা৷ 

তাদের আবেদন মোতাবেক পোস্টাল ব্যালট ইস্যু করা হয়৷ এছাড়া তাদের নাম তালিকায় মার্কিং করা থাকবে৷ সেই তালিকা নির্ধারিত বুথে যাবে৷ যাতে করে আর ভোট দিতে না পারেন৷ শনিবারও একই ভাবে ভোট নেওয়া হবে৷ তবে কেউ আবেদনের পর ভোট না  দিলে সেই ভোটার আর ভোট দান করতে পারবে না বলে জানান রিটার্নিং অফিসার অসীম সাহা৷ তিনি সেই সমস্ত ভোটারদের কাছে আহ্বান জানান সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাড়িতে থাকার জন্য৷ মোট ১৯ টি টিম গঠন করা হয়েছে৷ তারাই দুই কেন্দ্রে গিয়ে ভোট নেবেন৷ দুজন করে পোল অফিসার থাকবে সেই টিমে৷ এছাড়া থাকবে পুলিশ অফিসার৷ এদিন উমাকান্ত একাডেমী থেকে পোস্টাল ব্যালট নিয়ে ভোট নেওয়ার কাজে যায় কর্মীরা৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top