News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pradyot Kishore Debbarma :বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রদ্যোত কিশোর দেববর্মণ, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

Pradyot Kishore Debbarma :বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রদ্যোত কিশোর দেববর্মণ, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন (হি. স.) : বুকে ব্যাথা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমডিসি তথা তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। দলের মুখপাত্র অ্যান্থনি দেববর্মা এই খবরটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ছুটে গেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি প্রদ্যোত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

উপনির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রে তিপরা মথার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল তাঁর সুরমা কেন্দ্রে জনসভার সূচী নির্ধারিত ছিল। কিন্ত তিনি সেখানে যেতে পারেননি। তার বদলে তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে, গতকাল থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। আজ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যান্থনি বাবু জানিয়েছেন, তাঁর বুকে ব্যাথা হচ্ছিল এবং শরীর কিছুটা অস্বাভাবিক বোধ করছিলেন। তাই তাঁকে আজ আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিত্সকদের নজরদারিতে রয়েছেন। এখন চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি।

তাঁর অসুস্থতার খবরে তিপরা মথার কর্মী-সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে উপনির্বাচনের মুহুর্তে প্রদ্যোত কিশোরের অসুস্থতা দলীয় কর্মীদের মনোবলে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ওই খবর পেয়েই নির্বাচনীর প্রচারের মাঝেই হাসপাতালে ছুটে গেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি বলেন, প্রদ্যোত কিশোর দেববর্মনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। তাঁর সাথে কথা বলেছি। পাশাপাশি চিকিত্সকদের সাথেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জেনেছি। মুখ্যমন্ত্রীর কথায়, প্রদ্যোত কিশোর অনেকটাই সুস্থ আছেন। চিকিত্সকরা তাঁকে নজরদারিতে রেখেছেন। তিনি প্রদ্যোতের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে, ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, উপ মুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবি পীযূষ কান্তি বিশ্বাস আজ হাসপাতালে গিয়ে প্রদ্যোত কিশোরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তাঁদের বক্তব্য, হৃদযন্ত্রে সমস্যা হওয়ায় চিকিত্সকরা তাঁকে নজরদারিতে রেখেছেন। তিনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top