News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Jitendra Chaudhary : বিজেপি ত্যাগী বিধায়করা খাল কেটে কুমির এনেছেন, কটাক্ষ জিতেন্দ্র চৌধুরীর
Image

Jitendra Chaudhary : বিজেপি ত্যাগী বিধায়করা খাল কেটে কুমির এনেছেন, কটাক্ষ জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৬ জুন : বিজেপি ত্যাগী বিধায়করা খাল কেটে কুমির এনেছেন, কটাক্ষ করেন জিতেন্দ্র চৌধুরী। মূলত, বৃহস্পতিবার ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদারের সমর্থনে জিবি বাজার এলাকা থেকে এক পদযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তিনি একথা বলেছেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে  সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পূর্বতন সরকারের সময় এই কেন্দ্রে বিরোধীদলের সদস্য থাকলেও তাদের মতামত মর্যাদার সাথে গ্রহণ করা হয়েছে। শুধু আগরতলা বিধানসভা কেন্দ্রে নয়, শহরের বনমালীপুর, টাউন বড়দোয়ালি সহ অন্যান্য কেন্দ্রেও বামপন্থী প্রার্থীরা জয়ী হতে না পারলেও বিরোধী দলের সদস্যদের কথা শোনা হতো। এবং এই বিধানসভা এলাকায় গুলিতেও উন্নয়নমূলক কাজ নিয়ে কোনদিন বামফ্রন্ট সরকার বিভাজন তৈরি করেনি। অন্যান্য কেন্দ্রগুলির মতোই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হতো এই বিধানসভা কেন্দ্র গুলিতে। কিন্তু ওই কেন্দ্রগুলির তৎকালীন বিরোধী সদস্যরাই ত্রিপুরা রাজ্যে খাল কেটে কুমির এনেছে। ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরা রাজ্যে ডেকে এনেছেন। তার বিরুদ্ধে লড়াই এ প্রত্যেককে এগিয়ে আসতে হবে বলে জানান জিতেন চৌধুরী। রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে এই উপনির্বাচনে বামফ্রন্ট দলের মনোনীত প্রার্থীদের ভোট প্রদান করতে আহ্বান করেছেন তিনি।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top