News Flash

  • Home
  • বিদেশ
  • Imran Khan : খাদ্য সঙ্কটের মুখোমুখি হতে পারে পাকিস্তান, সতর্ক করলেন ইমরান
Image

Imran Khan : খাদ্য সঙ্কটের মুখোমুখি হতে পারে পাকিস্তান, সতর্ক করলেন ইমরান

ইসলামাবাদ, ১৪ জুন (হি.স.) : পাকিস্তান ভবিষ্যতে খাদ্য সমস্যার সম্মুখীন হতে পারে। এমনটাই মনে করেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে এক কৃষক সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করে ইমরান বলেন, দেশে কৃষকদের সমস্যা দূর না করা হলে পাকিস্তানকে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে। অবিলম্বে দেশের কৃষকদের অবস্থার দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তাহীনতা একটি বড় সমস্যা। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে এই সমস্যা পাকিস্তান ছাড়াও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে গমের সরবরাহ এবং দাম উভয়ের উপরেই প্রভাব পড়েছে। মানুষ ভয় পাচ্ছে যে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে গমের সরবরাহ যে ভাবে প্রভাবিত হয়েছে তার কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

এ ছাড়াও দেশের কৃষকদের বেশ কয়েকটি সমস্যার কথাও তুলে ধরেন ইমরান। সম্প্রতি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদনের খরচ অনেকাংশে বেড়েছে। কিন্ত সে তুলনায় কৃষকরা লাভের মুখ দেখছেন না বলেও ইমরান সরব হন। পাশাপাশি, পাকিস্তানের ক্ষমতাসীন শেহবাজ সরকারকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি দুষেছেন। পাকিস্তানের মুদ্রাস্ফীতির জন্যও বর্তমান সরকারকেই দায়ী করেছেন ইমরান।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি (আইএফএফআরএএস) রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তানে কৃষি ব্যবস্থায় অবিবেচনাপ্রসূত পরিকল্পনা এবং অব্যবস্থাপনা পাকিস্তানকে তীব্র খাদ্য সঙ্কটের মুখে এনে ফেলেছে। এই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের গ্রামীণ এলাকার বিশাল সংখ্যক মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। আর তা নিয়েই সরব পাকিস্তানের সদ্য অপসারিত প্রধানমন্ত্রী।প্রতিযোগিতাতেই।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top