News Flash

  • Home
  • খেলা
  • বাসন্তীর নেতৃত্বে ত্রিপুরা দল মঙ্গলবার আসাম যাচ্ছে, টিএফএ-র শুভেচ্ছা
Image

বাসন্তীর নেতৃত্বে ত্রিপুরা দল মঙ্গলবার আসাম যাচ্ছে, টিএফএ-র শুভেচ্ছা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। আগামীকাল, মঙ্গলবার রওয়ানা হচ্ছে ত্রিপুরা দল। বাসন্তি রিয়াং এর নেতৃত্বে। আসামের সোনাপুরের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌এফ’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রযেছে চন্ডিগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাবেলী। ১৮ জুন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জুন চন্ডিগড়, ২২ জুন দাদরা এবং নগর হাবেলী, এবং ২৪ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। ফলে ত্রিপুরার পক্ষে গ্রুপ থেকে ত্রিপুরার বেরুনো অসম্ভব না হলেও কঠিন। কারন রাজ্য দলের গ্রুপে ওড়িশা এবং চনডিগড়ের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। আসরে ভালো খেলার লক্ষ্যে সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার ফুটবলাররা। কিন্তু মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণে ত্রিপুরা আসরে কতটা ভালো ফলাফল করতে পারবে তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলাররা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ত্রিপুরার ফুটবলাররা জাতীয় আসরে খেলার মতো কতটা ফিট তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। জানা গেছে, ওড়িশা দল প্রায় ১ মাস ধরে অনুশীলন করে চলছে আসরে ভালো ফলাফল করার জন্য। ওই জায়গায় ত্রিপুরার অনুশীলন মাত্র ৭ দিন। তারপরও রাজ্যদলের কোচ শুভেনজিৎ সিনহা ভালো ফলাফল করা নিয়ে যতেষ্ট আশাবাদী। ১৫ জুন ত্রিপুরা দলের ফুটবলাররা রিপোর্ট করবে সোনাপুরে। ফলে মহারাষ্ট্র ম্যাচের আগে দুদিন অনুশীলন করার সুযোগ পাবে গোটা দল। এদিন সকালে শেষ অনুশীলন করার পর ত্রিপুরা দলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”ভালো দল তুলে দেওয়া হযেছে আমার হাতে। তবে আরও কয়েকদিন অনুশীলন করার সুযোগ পেলে ভালো হতো। তারপরও আমার মেয়েরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। আশা করি সাফল্য পেয়েই রাজ্যে ফিরবে”। ট্রেণের লাইন বিকল হওয়ায আজ দুপুরে সড়কপথে রওয়ানা হবে রাজ্যদল। ত্রিপুরা দলের ডেপুটি হিসাবে থাকবে কবিতা জমাতিয়া। এদিকে এদিন সন্ধ্যায় রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছিলো ত্রিপুরা দলের ফুটবলাররা। ভালো খেলার পাশাপাশি ত্রিপুরার সম্মান রক্ষা করে ফিরে আসার প্রতিশ্রুতি দেন ফুটবলারদের রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। পাশাপাশি ফুটবলাদের হাতে জার্সি তুলে দেওয়া হয় এদিন। ত্রিপুরা দল:‌ টেরেসা ডার্লং, সুয়ারি দেববর্মা, শিব্তি দেববর্মা, জিবীকা দেববর্মা,বুধুলক্ষ্মী দেববর্মা, বাসন্তি রিয়াং (‌অধিনায়িকা), কবিতা দেববর্মা (‌সহ অধিনায়িকা), রেজিনা ডার্লং, লালনুনগাইয়ালি ডার্লং, শায়ারি ত্রিপুরা, শর্মিলা মুন্ডা, মানিনা জমাতিয়া, ইলি হালাম, আলিশা দেববর্মা, মৌসুমী মুন্ডা, স্নেহা দেবনাথ, কল্পনা নায়েক, ত্রিশা দাস, লক্ষ্মী দেবনাথ, অনিতা কুমারী জমাতিয়া, রেশ্মি কলই, শুয়ারি দেববর্মা। কোচ:‌ শুভেনজিৎ সিনহা, সুশান্ত দেববর্মা। ম্যানেজার:‌ দ্রুপতি দেববর্মা।  ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top